শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
ধান ছাটাই করতে আপত্তি প্রকাশ করায় ৯ মাসের অন্তঃস্বত্তা গৃহবধুকে ঝাড়– পেটা।

ধান ছাটাই করতে আপত্তি প্রকাশ করায় ৯ মাসের অন্তঃস্বত্তা গৃহবধুকে ঝাড়– পেটা।

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি: ধান ছাটাই করতে অপরগতা প্রকাশ করায় ৯ মাসের অন্তঃস্বত্তা গৃহবধু রাবেয়া বেগমকে স্বামী রাসেল গাজী ঝাড়– পেটা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত গৃহবধুকে স্বজনরা উদ্ধার করে রবিবার দুপুরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার দক্ষিণ আমতলী গ্রামে শনিবার রাতে। আহত গৃহবধু বলেন, এ অবস্থায় আমি ধান ছাটাই করতে অস্বীকার করলে আমাকে লাঠি ও ঝাড়– দিয়ে পিটিয়ে গুরুত্ব জখম করেছে। তিনি আরো বলেন, এই অবস্থায় আমাকে চারবার মারধর করেছে। শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে ওর নির্যাতন সহ্য করছি।

জানাগেছে, আমতলী উপজেলার দক্ষিন আমতলী গ্রামের ইউসুফ গাজীর ছেলে রাসেল গাজীর সাথে ২০১১ সালে রাবেয়ার বিয়ে হয়। রাবেয়ার বাবার বাড়ী তালতলী উপজেলার আগাঠাকুর পাড়া গ্রামে। তার বাবার নাম সামসু হাওলাদার। বিয়ের পর থেকেই ঠুনকো ঘটনা নিয়ে রাবেয়াকে নির্যাতন করে আসছে রাসেল। শনিবার বিকেলে রাসেল মুঠোফোনে স্ত্রী রাবেয়াকে ধান ছাটাই করতে বলে। ৯ মাসের অন্তঃস্বত্তা রাবেয়া এ অবস্থায় ধান ছাটাই করতে অস্বীকার করে স্বামী রাসেলকে মুঠোফোনে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল বাড়ীতে এসে রাতে তাকে ঝাড়ু ও লাঠি দিয়ে বেধরক মারধর করে। এতে তার মুখমন্ডল ও সারা শরীরে রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে স্বজনরা ওই গৃহবধুকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

এ বিষয়ে স্বামী রাসেল গাজী মারধরের কথা অস্বীকার করে বলেন, সামান্য কথা কাটাকাটি হয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ মোঃ এমদাদুল হক চৌধুৃরী বলেন, ৯ মাসের অন্তঃস্বত্তা গৃহবধুর মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD