বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
উজিরপুরে মাছ ধরাকে কেন্দ্র করে নারীসহ ৩জনকে পিটিয়ে জখম

উজিরপুরে মাছ ধরাকে কেন্দ্র করে নারীসহ ৩জনকে পিটিয়ে জখম

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুরে মাছ ধরাকে কেন্দ্র করে নারীসহ ৩জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসী বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ওটরা গ্রামের জাহাঙ্গীর বেপারী (৫০) এর সাথে জমিজমা নিয়ে মোতালেব ঘরামী(৬০) গংদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ২০ মার্চ দুপুর আড়াইটায় একই গ্রামের রুবেল ঘরামী(২৫), মোতালেব ঘরামী(৬০), স্বপন ঘরামী(৩৫), জব্বার ঘরামী(৬০), নান্নু ঘরামী(৬২), নাজনীন বেগম(৩০),সামির ঘরামী(২০)সহ ২০/২৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে জাহাঙ্গীর বেপারী শতবছরের পৈত্রিক ভোগ দখলীয় পুকুরে জলে ফেলে জোর পূর্বক মাছ ধরতে গেলে জাহাঙ্গীর বেপারীর নিকট আত্মীয় লালমিয়া ঘরামী(৬০), জাকিয়া বেগম(৫৫), সালমান ঘরামী(১৫) মিলে প্রতিবাদ করলে তাদেরকে এলোপাথারি ভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে। আহতরা ডাক চিৎকার করলে প্রতিপক্ষ সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে বসতঘর ভাংচুর ও মাছ লুট করে ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে পরবর্তীতে এলাকা ছাড়ার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা উজিরপুর স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। ওই হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন আহত’র পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD