বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বরিশালে আবাসিক হোটেলে যুবক খুন-আটক ৫

বরিশালে আবাসিক হোটেলে যুবক খুন-আটক ৫

Sharing is caring!

বরিশাল নগরীর নথুল্লাবাদ শরিফ হোটেলে এক যুবক খুন হয়েছে, এঘটনায় পাঁচজনকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলার মাহার গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে আল-আমিন তার প্রেমিকার সাথে দেখা করতে শরিফ হোটেলের ৪র্থ তলার ২০৮ নং রুমে উঠে।

রুমে ওঠার কিছুক্ষণ পরেই গলায় ফাস দিয়েছেন বলে জানান আল-আমিনের প্রেমিকা।
মৃত্যুর খবর শুনে হোটেল কর্তৃপক্ষ থানা পুলিশকে জানালে, ঘটনাস্থলে সিআইডি ও এয়ারপোর্ট থানা পুলিশ এসে আল-আমিনের লাশ উদ্ধার করে।
এসময় ঘটনাস্থলে থাকা বটতলার টোকাই মানিক, কসাই সুজন, পারভেজ, বিএম কলেজ এলাকার রাব্বি ও আল-আমিনের প্রেমিকা ছদ্মনাম সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

এ বিষয় এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ হালদার বলেন, হত্যা না আত্মহত্যা এ বিষয়ে তদন্ত চলছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আমাদের হেফাজতে নিয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD