শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে!

পটুয়াখালীতে স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে!

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায়  তৃতীয় স্ত্রীর দায়েকৃত যৌতুক মামলায় টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত ১৮ মার্চ  বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক আমিরুল ইসলাম তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ইউপিকে।

তবে এই মামলার দ্বিতীয় আসামী শিমুর বাবা সৈয়দ আখতারুজ্জামান(৬০)কে জামিন দিয়েছে আদালত। শিমু কলাপাড়া উপজেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষন ও পাঠাগার বিষয়ক সম্পাদক।

মামলা সূত্রে আরো জানাযায়, শিমু ১০ লক্ষ টাকা যৌতুকের দাবীতে দীর্ঘ দিন ধরে স্ত্রী ফাতেমা আক্তারকে নানাভাবে চাপ প্রয়োগ করে আসছে। এতে তার স্ত্রী কোন উপায় না পেয়ে গত ১৮ জানুয়ারী পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন।

এর আগে মশিউর রহমান শিমু শাহ আলম নামের এক মুক্তিযোদ্ধাকে মারধরের মামলায় বেশ কয়েকদিন জেল খেটেছেন বলে জানাযায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD