শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে স্ত্রীর যৌতুক মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

পটুয়াখালীতে স্ত্রীর যৌতুক মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীতে তৃতীয় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলা ইউপি চেয়ারম্যান স্বামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করা হলে ওই আদালতের বিচারক আমিরুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। তবে এই মামলার দ্বিতীয় আসামী বাদীর শ্বশুর সৈয়দ আখতারুজ্জামান(৬০)কে জামিন দিয়েছে আদালত। কারাগারে প্রেরিত আসামী সৈয়দ মশিউর রহমান শিমু (৩৮)কলাপাড়া উপজেলা টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কলাপাড়া উপজেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষন ও পাঠাগার বিষয়ক সম্পাদক।

মামলার বাদী পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল নোমান বলেন-অভিযুক্ত আসামী মশিউর রহমান শিমু ১০ লক্ষ টাকা যৌতুকের দাবীতে র্দীঘ দিন থেকে বাদী মামলার স্ত্রী  মোসাঃ ফাতেমা আক্তারকে নানাভাবে চাপ প্রয়োগ করে আসতো। এতে বাদী কোন প্রকার উপায়ান্ত না পেয়ে গত ১৮ জানুয়ারী পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে প্রথম আসামী বাদীর স্বামী মশিউর রহমান শিমু ও তার শ্বশুর সৈয়দ আখতারুজ্জামান(৬০)এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ দেয়। একই ঘটনায় অপর আরো দুই আসামীর বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নেয়নি আদালত।

প্রসঙ্গত, অভিযুক্ত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে সন্ত্রাসী কার্যকলাপের একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি এক মুক্তিযোদ্ধাকে মারধোরের মামলায় শিমুকে জেলে যেতে হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD