সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে বঙ্গবন্ধুর সাইকেল যাত্রা অনুষ্ঠিত

বরিশালে বঙ্গবন্ধুর সাইকেল যাত্রা অনুষ্ঠিত

Sharing is caring!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর সাইকেল যাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৭ মার্চ) বিকেল ৪ টায় বরিশাল নগরের জিলা স্কুল মোড় থেকে এ সাইকেল যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ, সংরক্ষিত কাউন্সিলর এবং কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা সাইকেল যাত্রায় সাইকেল নিয়ে ৩০ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর সাইকেল যাত্রায় উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মেয়র নিজে শিশু-কিশোর-বৃদ্ধসহ সকল বয়সী মানুষদের সাথে সহস্রাধিক বাইসাইকেল নিয়ে বর্ণাঢ্য সাইকেল যাত্রা বা র‌্যালিটি বের করেন। কয়েক কিলোমিটার দৈর্ঘ্য এ যাত্রোচরদ বিভিন্ন বয়সের ও শ্রেনী পেশার মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী লোগো সংবলিত সাদা টি শার্ট পরে বাইসাইকেল যাত্রায় যোগ দেয়।

সাইকেল যাত্রা নগরের পুলিশ লাইন রোড, বাংলাবাজার রোড, আমতলা পানির ট্যাংকি রোড, সিএন্ডবি রোড, চৌমথা, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, বিএম কলেজ রোড, নতুনবাজার, হাসপাতাল রোড, জেলখানার মোড়, সদর রোড হয়ে পুনরায় জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। সড়কের দুইপাশে দাড়িয়ে থেকে সাধারণ মানুষ মেয়রের নেতৃত্বে এ সাইকেল যাত্রাকে স্বাগত জানান। বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, ৩০ মার্চ বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী লোগোর সর্ববৃহৎ মানব প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু উদ্যানো, এটি হবে ১ লাখ ৬০ হাজার স্কয়ারফিটের এ যাবৎকালের সবথেকে বড় মানব প্রদর্শনী করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD