বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
উজিরপুরে ব্যাপক আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে ।

উজিরপুরে ব্যাপক আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে ।

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধাদের পৃথক পৃথক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ১৭ মার্চ ভোরে মডেল থানায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করেন। সকাল ৮টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করেন তারা। সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চুসহ নেতৃবৃন্দ। পরে বিশাল আকারের কেক কেটে জন্মদিন পালন করে আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এ ছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, পৌরসভা, মডেল থানা, স্বাস্থ্য কমপ্লেক্স মুক্তিযোদ্ধাসহ স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে সরকারি ডব্লিউ বি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কাবাডি প্রতিযোগিতা, রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD