বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ব‌রিশা‌লে ৩২৬ মন জাটকা সহ আটক ৫

ব‌রিশা‌লে ৩২৬ মন জাটকা সহ আটক ৫

Sharing is caring!

বরিশালে জাটকা বিরোধী অভিযানে ৩২৬ মন জাটকা জব্দ করা হয়েছে। পাশাপাশি এ সময় ৫ জনকে আটক করে জাটকা পাচারের অপরাধে বিভিন্ন পরিমান জরিমানা করা হয়েছে ও অন্তরা নামের একটি যাত্রীবাহি বাসসহ তিন‌টি ট্রাক আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রোববার সকালে বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা সঞ্জীব সন্যামত জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে বরিশাল নগরের রুপাতলীস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে অভিযান চালানো হয়। বরিশাল জেলা মৎস কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোলাইমান হোসেনের উপস্থিতিতে এই অভিযানে তিন‌টি ট্রাক ও এক‌টি যাত্রীবা‌হি বাস থেকে ১২ হাজার ১৬০ কেজি জাটকা জব্দ করা হয় এবং এ ঘটনায় জড়িত ৫ জনকে আটক করা হয়।

পরে জব্দ জাটকাসহ আটককৃতদের তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মারুফ দস্তগীর এর পরিচালিত ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মারুফ দস্তেগীর জানান, জব্দ জাটকাগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ্য ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া আটক ৫ ব্যক্তিকে বিভিন্ন পরিমানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD