শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান
তালতলীতে স্কুল ছাত্রকে গাছের সাথে বেঁধে নির্যাতন!

তালতলীতে স্কুল ছাত্রকে গাছের সাথে বেঁধে নির্যাতন!

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি: গাছের সাথে বেঁধে নাজমুল নামের এক ষষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রকে সুলতান মাতুব্বর মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ছাত্রকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনার তালতলী উপজেলার উত্তর ঝাড়াখালী গ্রামে।
জানাগেছে উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ নলবুনিয়া গ্রামের ছালাম তালুকদার ঢাকায় দিন মজুরের কাজ করেন এবং স্ত্রী নাজমা বেগম জর্দান থাকেন। ওই দম্পতির একমাত্র ছেলে নাজমুল উত্তর ঝাড়াখালী গ্রামের নানা নুরু মাতুব্বরের বাড়ীতে থেকে আলীর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনীতে লেখাপড়া করে। বৃহস্পতিবার বিকেলে নামজুল নানা বাড়ীর পাশে কবির মিয়ার বল্লা জাল সেলাই করতেছিল। এ সময় একই বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র প্রতিবেশী তামিম এসে নাজমুলকে পিছন দিকে থেকে কিল ঘুষি মারতে থাকে। নাজমুল তা প্রতিরোধ করে। এ নিয়ে দু’জনের মধ্যে মারামারি হয়। এ ঘটনার ঘন্টাখানেক পরে তামিমের দাদা সুলতান মাতুব্বর এসে ওই বাড়ী থেকে নাজমুলকে ধরে নিয়ে যায়। পরে রশি দিয়ে নিম গাছের সাথে বেঁধে পিটিয়ে যখম করে।

খবর পেয়ে নাজমুলের মামি শাহিনুর ঘটনাস্থলে গিয়ে নাজমুলকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় সুলতান মাতুব্বর তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাতের একটি আঙ্গুল কেটে দেয়। সুলতার মাতুব্বরের মারধরে নামজুলের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম হয়। পরে স্বজনরা নামজুল ও শাহিনুরকে উদ্ধার করে বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় স্কুল ছাত্র নাজমুলের ফুফু রোশনা আক্তার বাদী হয়ে সুলতানকে প্রধান অভিযুক্ত করে পাঁচ জনের নামে তালতলী থানায় অভিযোগ দিয়েছেন।
আহত নাজমুল কান্নাজনিত কন্ঠে জানান, আমি কবির মিয়ার বল্লা জাল সেলাই করতে ছিলাম। এমন মুহুর্তে তামিম পিছন থেকে এসে আমাকে কিল ঘুষি মারতে থাকে। আমি কিছুই বুঝে উঠতে পারিনি। পরে আমি তাকে প্রতিহত করে পাল্টা জবাব দেই। এ ঘটনার ঘন্টাখানেক পরে তামিমের দাদা সুলতান মাতুব্বর এসে আমাকে ধরে নিয়ে যায়। পরে একটি গাছের সাথে বেধে লাঠি দিয়ে বেধরক মারধর করে। আমাকে রক্ষায় আমার মামি শাহিনুর বেগম এগিয়ে গেলে তিনি তাকেও কুপিয়ে আহত করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
নাজমুলের মামি শাহিনুর বলেন, নাজমুলকে রক্ষায় আমি এগিয়ে গেলে আমাকে একটি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমার ডান হাতের আঙ্গুল কেটে দিয়েছে।
আহত নাজমুলের বাবা মোঃ ছালাম তালুকদার মুঠোফোনে বলেন, আমার স্ত্রী জর্দান থাকে এবং আমি ঢাকায় দিন মজুরের কাজ করি। এ সুবাদে আমার ছেলেকে নানা নুরু মাতুব্বরের বাড়ীতে রেখে এসেছি। আমার ছেলেকে সুলতার মাতুব্বর অহেতুক গাছের সাথে বেঁধে মারধর করেছে । আমি এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে সুলতান মাতুব্বর শিশু নাজমুলকে মারধরের কথা অস্বীকার করে বলেন, আমার নাতি তামিমের সাথে নাজমুলের মারামারি হয়েছে। তা ছাড়িয়ে দিয়েছি মাত্র। তবে নাজমুলের শরীরের আঘাতের চিহৃ কিসের এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি তিনি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, শিশু নাজমুলের বাম পায়ের রান ও পেছনে রক্তাক্ত জখমসহ সারা শরীরের এবং শাহিনুরের ডান হাতের আঙ্গুল কাটার চিহৃ রয়েছে। নাজমুল ও শাহিনুরকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD