শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় শিক্ষার্থী ধর্ষন চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

কলাপাড়ায় শিক্ষার্থী ধর্ষন চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে আবুল হোসেন নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় ওই শিক্ষার্থী নিজে বৃহস্পতিবার রাতে তিন জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই রাতেই উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তবে সহযোগী আসামী আবুল হোসেকে গ্রেফতার করতে পারলেও প্রধান অভিযুক্ত রবিউল এখনও পলাতক রয়েছে। গ্রেফতারকৃত আবুল টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে ফারুক হোসেনের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই শিক্ষার্থী বাড়ির সামনে দোকানে যাওয়ার পথিমধ্যে আসামী রবিউল চৌকিদার (২২), সহযোগী আবুল হোসেন (২৪) ও জাহিদুলকে (২৩) নিয়ে পথ রোধ করে। এসময় শিক্ষার্থীর পরিধেয় পোশাক ছিড়ে ধর্ষন চেষ্টা চালায়। শিক্ষার্থীর ডাকচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে য়ায়।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD