সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে জেলা পর্যায়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠান।

বরিশালে জেলা পর্যায়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠান।

Sharing is caring!

তথ্যপ্রযুক্তির সদ্ব্যবহার আসক্তি রোধ এই প্রতিপাদ্য নিয়ে আজ ১১ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা এর সহযোগিতায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ২০২১ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল (ভারপ্রাপ্ত) উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ বরিশাল মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), অধ্যক্ষ সরকারি বরিশাল কলেজ মোঃ আব্বাস উদ্দিন খান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বরিশাল মোঃ রফি উদ্দিন, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, মূল প্রবন্ধ উপস্থাপক সহকারী অধ্যাপক সিএসই বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয় রাহাত হোসেন ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাসসহ প্রমূখ। বরিশাল জেলায় ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‌তথ্যপ্রযুক্তির সদ্ব্যবহার আসক্তি রোধ”।

প্রতি বছরের ধারাবাহিকতা এবারেও মেলায় বরিশাল জেলার ১০টি উপজেলা হতে জুনিয়র, সিনিয়র এবং বিশেষ গ্রুপে মেধাস্থান অধিকারীগণ এবং জেলা পর্যায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাস্থান অধিকারীগণ অংশগ্রহণ করবে। শুরুতে অতিথিরা ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১ এর মেলার স্টল পরিদর্শন করেন।

পরে বিভিন্ন দিক তুলে ধরে অতিথিরা আলোচনা করেন। আলোচনা শেষে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১ এর মেলার বিজ্ঞান বিষয়ক প্রকল্পের জন্য জুনিয়র, সিনিয়র গ্রুপে ৬ জন এবং কুইজ প্রতিযোগিতায় ৫ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। মেলায় জুনিয়র গ্রুপে বরিশাল জেলার ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান ও সিনিয়র গ্রুপে ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD