মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
দীর্ঘ দিন যাবদ নলছিটি বরিশাল সড়কের সংস্কার কাজ শেষ না হওয়ায় বিক্ষুব্ধদের সড়ক অবোরধ

দীর্ঘ দিন যাবদ নলছিটি বরিশাল সড়কের সংস্কার কাজ শেষ না হওয়ায় বিক্ষুব্ধদের সড়ক অবোরধ

Sharing is caring!

ঝালকাঠির নলছিটি বরিশাল সড়কের কাজে ধীরগতি প্রতিবাদে বুধবার সকাল ৯টা থেকে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনগণ। সকাল থেকে সড়কের কুমারখালি ব্রিজের উপর অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে তারা। এতে করে সড়কের দুই পাশের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধকারীরা বলেন ঠিকাদার প্রতিষ্ঠান কামরুল এন্ড ব্রাদার্সের উদাসীনতার কারনে ২ বছর পার হয়ে গেলেও কাজের তেমন কোন অগ্রগতি হয়নি বরং ভোগান্তি বেরেছে। সড়কের সংস্কার কাজ শুরু করে পাথর বালি কিছু অংশে ফেলে রাখা ও কিছু খোঁড়া খুড়ি করেছে , এতে করে ধুলা বালিতে নাকাল পথচারিরা। সড়কে চলাচল অনুপযোগী হয়ে পরেছে। অবরোধকারীদের বক্তব্যে আরো বলেন প্রতিদিন লাখো মানুষ এই পথ দিয়ে চলাচল করে দীর্ঘ দিনে কাজ শেষ না হওয়ায় আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। মোঃ তূর্য বলেন এখানকার এম পি আমাদের অভিবাবক সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তার প্রচেষ্টায় সড়কটির কাজ শুরু হয়। কিন্তু ঠিকাদারের উদাসীনতায় ২ বছর পার হলেও কাজ শেষ হয়নি এখনো।

তার সুনাম ক্ষুন্ন করতেই এমন করে কাজ ফেলে রাখা হয়েছে। রিভান তার বক্তব্যে বলেন সড়কের বেহাল দশার কারনে সিমাহীন ভোগান্তি পোয়াচ্ছে পথচারিও গাড়ি চালকরা। পরে দুপুর ১২ দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। উল্লখ্য গত ১০ ফেব্রুয়ারি সংস্কার কাজ শেষ করার দাবীতে মানববন্ধন হয়। ১৬ কোটি টাকা ব্যয়ে নলছিটি বরিশাল সড়কের দপদপিয়া পর্যন্ত ৮ কিলোমিটারের কাজ শুরু হয় ২ বছর পূর্বে কিন্তু এখনো কাজ শেষ হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD