বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

Sharing is caring!

বরিশাল: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ বলেছেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ। যা জাতিসংঘে স্বীকৃত হয়েছে। তাই বঙ্গবন্ধু নির্দেশিত পথেই আমাদের চলতে হবে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে।

রোববার (৭ মার্চ) সকালে নগরীর সোহেল চত্বরের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্। এরপরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, প্রমুখ।

নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করছেন আওয়ামী লীগ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মহিলা আওয়ামী লীগ সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

অন্য দিকে, বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশালে নবাগত বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল ও বরিশালে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান সহ বরিশাল আনসার ভিডিপির ও পুলিশের উদ্ধত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, বিকেল ৩টা ২০ মিনিটে ঐতিহাসিক ৭ই মার্চের একযোগে ভাষণ প্রচার করা হবে। বরিশাল সিটি করপোরেশনের এলইডি লাইড এ ও নগরীর শহিদ মিনারে এলইডি স্কিনে। এছাড়াও নগরের ৩০টি ওয়ার্ডে মাইকের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্প্রচার করা হবে একযোগে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD