সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বঙ্গবন্ধুর কাছে বাঙালী জাতি চির ঋণী-বরিশাল জেলা প্রশাসক

বঙ্গবন্ধুর কাছে বাঙালী জাতি চির ঋণী-বরিশাল জেলা প্রশাসক

Sharing is caring!

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে বাঙালী জাতি চির ঋণী হয়ে থাকবে।

বাঙালী জাতিকে শোষণ-বঞ্চনা ও পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করে তিনি একটি স্বাধীন-সার্বভৌম স্বদেশ,মানচিত্র ও লাল-সবুজ পতাকে উপহার দিয়েছেন। আর এ জন্য তিনি তার মাত্র ৫৫ বছরের জীবনের ১৪ বছর অর্থাৎ এক চতুর্থাংশ সময় জেলের অন্ধকার প্রকোষ্টে কাটিয়েছেন। এবং সপরিবারে তাকে জীবন দিতে হয়েছে।

১ মার্চ সোমবার বেলা সাড়ে ১২ টায় বানারীপাড়ায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা,শিক্ষক ও সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি এসময় আরও বলেন বানারীপাড়াকে উন্নত,আদর্শ ও আলোকিত উপজেলায় রূপান্তর করা হবে।

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে ও বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আললহাজ্ব গোলাম ফারুক,

পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, আওয়ামী লীগ নেতা ডাঃ খোরশেদ আলম সেলিম,ইউপি চেয়ারম্যান খিজির সরদার প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) রাজীব আহমেদ,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুব্রত বিশ্বাস দাস,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রয়া ত্রিপুরা,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আঃ জলিল ঘরামী,শহিদুল ইসলাম,রাহাদ আহম্মেদ ননী,সাইফুল ইসলাম শান্ত ও মাইনুল হাসান মোহাম্মদ,

সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, বিডিএসএর এরিয়া ম্যানেজার এটিএম মোস্তফা সরদার,প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুন্তাকিম লস্কর কায়েস,সভাপতি সুমন হোসেন মোল্লা,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,সদস্য স্বপন মাঝী প্রমুখ।

এদিকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার মতবিনিময় সভার পূর্বে চাখার ইউনিয়নের সাকরাল গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।

সভা শেষে তিনি বানারীপাড়া পৌর শহরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD