সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বরিশাল জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত।

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বরিশাল জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত।

Sharing is caring!

বরিশাল সংবাদদাতা,ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের বরিশাল জেলা শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় নগরীর বগুড়ারোডস্থ খামারবাড়ি’র উপ-পরিচালক কার্যালয় প্রশিক্ষন মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের বরিশাল জেলা শাখার আয়োজনে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ গোলাম সরোয়ার। এসময় তিনি বলেন, একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদানের জন্যই বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদদের আজ দ্বিতীয় শ্রেণীর সম্মানে ভূষিত হয়েছে৷ তাই কৃষিক্ষেত্রে জনকল্যাণমূখী কার্যক্রম বাস্তবায়ন করে কৃষিনির্ভর সমৃদ্ধির বাংলাদেশ বির্নিমাণে আমাদের সবাইকে নিরলস কাজ করতে হবে। তাহলেই প্রধানমন্ত্রীর প্রতি আমাদের যথার্থ সম্মান দেখানো হবে। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিশন বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ আবুল বসার জোমাদ্দারের সভাপতিত্বে সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মোঃ তৈয়ব আলী মিয়া.মোঃ আবু সাঈদ,মোঃ হাসানুর রহমান খান বকুল,মোঃ আপেল মাহামুদ ,শাহিনুর আলম,মোঃমিজানুর রহমান মাসুম, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিশন বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান ও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিশন বরিশাল অঞ্চল কমিটির সাবেক সভাপতি সৈয়দ জাহিদ হোসেন প্রমূখ। এছাড়াও সাধারণ সভায় উপস্থিত হয়ে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিশন বরিশাল অঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও কৃষিবিদ বক্তব্য রাখেন। সাধারণ সভায় কার্যকরী পরিষদের পক্ষে প্রতিবেদন পেশ করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিশনের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক বিনয়ভূষণ মন্ডল। এর পূর্বে ভাষা শহীদ,মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, ১৯৭১ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যারা শহীদ হয়েছেন এবং অদ্যবধি পর্যন্ত ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিশন বাংলাদেশের সকল প্রয়াত ডিপ্লোমা কৃষিবিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD