বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত ঘোষনা করা হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত ঘোষনা করা হয়েছে

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চলমান সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে প্রশাসন। মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (চলতি দায়িত্ব) দফতর বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে। বিশ্ববিদ্যালয়টির উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) সাজ্জাদ উল্লাহ মো. ফয়সাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চলমান সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ববির প্রক্টর সুব্রত কুমার দাস সাংবাদিকদের জানান, সরকারি নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের চলমান স্নাতক (সম্মান), স্নাতকোত্তরসহ সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। অবশ্য অনলাইনে ক্লাস চলমান থাকবে। উল্লেখ, করোনা পরিস্থিতিতে দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর ববির বিভন্ন বিভাগের পরীক্ষা শুরু হয় গত ২৮ ডিসেম্বর। এর আগে করোনার কারণে গত ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD