শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে পাগলের ছদ্দবেশী কলেজ ছাত্রীদের উত্যক্ত কারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ

বরিশালে পাগলের ছদ্দবেশী কলেজ ছাত্রীদের উত্যক্ত কারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশাল নগরীতে পাগলের বেশ ধরে এলোমেলো ঘুরে বেড়ানো ও কলেজছাত্রীসহ নারীদের উত্যক্ত করা সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ২২ শে ফেব্রুয়ারি রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ইব্রাহিম ফরাজী নামের বিশোর্ধ্ব এই যুবককে শহরের বিএম কলেজ এলাকা থেকে আটক করেন।

যুবকের বাড়ি বরিশাল বিভাগের পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামে হলেও সে বরিশাল শহরে অবস্থান নিয়ে ছদ্মবেশ ধারণ করে ছিল। এমনকি নোংরা পোশাক পরিধান করে শহরের বিভিন্ন বিনোদন কেন্দ্রসহ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে ঘোরাঘুরি করাসহ মেয়ে শিক্ষার্থীদের উত্যক্ত করে আসছিল। এ নিয়ে একাধিক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবকের অসভ্যতা তুলে ধরে পুলিশের কাছে প্রতিকার চেয়েছিলেন। বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনারের নজরে আসলে তিনি মাঠপুলিশকে যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এবং এর পরপরই সোমবার রাতে পুলিশের একটি টিম শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায় , যুবক ইব্রাহিম ফরাজী পাগলের বেশ ধরে নারীদের উত্যক্ত করলেও তার মূল পেশা হচ্ছে চুরি। সে বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষ করে বিএম কলেজ ক্যাম্পাসে ঘোরাঘুরি করার লক্ষ্য ছিল চুরি করা। ফলে সে শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীদের গা ঘেষে চলাসহ তাদের কাছাকাছি গিয়ে অসভ্যতা করে আসছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পর্যালোচনা করে জানা যায়, এই যুবক অন্তত ১০ জন মেয়ে শিক্ষার্থীর শরীরে হাত দেওয়াসহ বিভিন্ন অসভ্য কর্মকাণ্ড করেছে। এছাড়া কয়েকজন শিক্ষার্থীকে ইট-পাথর ছুটে আহত করেন। সর্বশেষ গত সোমবার নগরীর বিএম কলেজ ক্যাম্পাসে অনার্স তৃতীয় বর্ষের এক ছাত্রীর শরীরে হাত দিলে তাকে ধাওয়া করে বের করে দেয় শিক্ষার্থীরা। পুলিশের সূত্রে আরও জানা যায় , এমন গুরুতর অভিযোগসমূহ তুলে ধরে একাধিক শিক্ষার্থী সোমবার যুবকের ছবি সংবলিত একটি নেতিবাচক লেখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নজরে আসে। কোতয়ালি পুলিশ জানায়, কমিশনারের নির্দেশ পাওয়া মাত্র রাতে অভিযান চালিয়ে যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাকে জিজ্ঞাসাবাদে ছদ্মবেশ ধারণসহ নারীদের উত্যক্ত করার বিষয়টি স্বীকার করেছে।

সেই সাথে জানিয়েছে, তার মূল পেশা হচ্ছে শিক্ষার্থী এবং বিনোদন কেন্দ্রে ঘুরতে আসা মানুষের মালামাল চুরি করা। কোতয়ালি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন , যুবককে বিএমপির মিডিয়া ইউনিটের সদস্যরা গ্রেপ্তার করেন। পরবর্তীতে থানা পুলিশ গিয়ে নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD