বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রিংলার বিদায়ী বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রিংলার বিদায়ী বৈঠক

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। একই সঙ্গে জাতীয় নির্বাচনে তার দলের বিজয়ে অভিনন্দন জানান এই কূটনীতিক।

বুধবার (২ জানুয়ারি) গণভবনে অভিনন্দন জানাতে যান শ্রিংলা।

ঢাকার ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার (৩ জানুয়ারি) জানায়, হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বিদায়ী বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। এছাড়া বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তার দলের বিজয়ে অভিনন্দন জানান তিনি। 

উভয় দেশের মধ্যকার মৈত্রীবন্ধন প্রসারে তার অঙ্গীকার পূরণে বাংলাদেশ সরকার প্রদত্ত সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান হাইকমিশনার শ্রিংলা।

তিন বছর দায়িত্ব পালন শেষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা আগামী সপ্তাহে ঢাকা থেকে বিদায় নিচ্ছেন। বিদায়ের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD