শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভ সূচনা হয়। তবে করোনা ভাইরাসের কারনে দিবসটি পালনে সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে পটুয়খালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখাসহ আওয়ামীলীগের নেতা কর্মীরা।
পরে একে একে শহীদ বেদীতে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কলাপাড়া প্রেস ক্লাব, কালাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এদিকে মহান একুশে ফেব্রুয়ারি আন্তজাতিক মাতৃভাষা দিবস ও মুজিববর্ষ উপলক্ষে শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্সে গণনাট্য উৎসবের আয়োজন করেছে কলাপাড়া বাউল সংঘ। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উপজেলার মহিপুর, কুয়াকাটায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD