মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
শিক্ষক-কর্মচারী লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা

শিক্ষক-কর্মচারী লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী লিমিটেড আয়োজিত খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলানায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি নকীব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালব ‘ঘ’ অঞ্চলের ডিরেক্টর আঃ মন্নান লোটাস, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা সমবায় অফিসার ফরিদ আহম্মেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ব্যবস্থাপক,কালব মো. শাহিনুল হাসান, অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস,কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদৎ হোসেন বিশ্বাস, সাবেক সভাপতি মো. ইউসুফ আলী , কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সহ-সভাপতি নুরুল হক, কোষাধ্যক্ষ আবুল বশার, ডিরেক্টর মোয়াজ্জেম হোসেন,সদস্য আবদুর রহমান জাফর, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম প্রমুখ। এসময় কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD