শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে চেক জালিয়াতি মামলার সাজা প্রাপ্ত আসামি মাসুদ আলম গ্রেপ্তার!

পটুয়াখালীতে চেক জালিয়াতি মামলার সাজা প্রাপ্ত আসামি মাসুদ আলম গ্রেপ্তার!

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলাধীন বদরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হকতুল্লাহ্ গ্রামের বাসিন্দা মো,সুলতান মোল্লার ছেলে মাসুদ আলম মোল্লা(৪৫)কে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে  গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

সুত্রে জানাযায়,গত বৃহস্পতিবার ১৮ ই ফেব্রুয়ারী ২১ ইং তারিখ বিকেলে  বদরপুর ইউনিয়ন পরিষদ এলাকার তেলিখালী ব্রীজের পশ্চিম পার্শে হকতুল্লাহ গ্রাম থেকে তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী  মাসুদ আলম  মোল্লাকে  গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এ,এস,আই মান্নান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় তাকে গ্রেফতার করেছে।

থানা পুলিশ সুত্রে জানায়,উক্ত আসামির বিরুদ্ধে ২০১৮ সালে ২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা) চেকের এনআইএক্ট মামলা হয়, যাহার সেসন মামলা নং-১৯০/১৮ ইং এছাড়াও জানাযায় অপর একটি মামলায় জামিন নেন তিনি। মামলাটি বিজ্ঞ দায়রা জজ ১ম আদালত ২৭ শে  জুন ২০১৯ ইং তারিখ আসামিকে ৩ মাসের সাজা প্রদান  করেন কোট।ঐ আদালতের রায়ের পর আসামি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন বলে জানাযায়।

উক্ত মামলার বাদী একই গ্রামের বাসিন্দা মো,আলতাফ হোসেন হাওলাদার মামলা সংক্রান্তে সাক্ষাৎকালে একাধিক প্রশ্নের জবাবে  তিনি বলেন, আমি তেমন কিছু বলতে পারব না,এলাকার বিভিন্ন জনে ফোন করেছে আমাকে। আমি চাপের মধ্যে আছি।

উক্ত ব্যপারে বদরপুর ইউনিয়নের  ইউপি মেম্বার মো,লোকমান,এর মুঠোফোন ০১৭৫৩-৩১৩৩৯৩) নাম্বারে ফোন করে সার্বিক বিষয় জানতে তার ব্যবহারকৃত সেলফোন একাধিক বার ফোন করলেও ফোনটি রিসিভ হয়নি।

এব্যপারে এ,এস,আই আব্দুল মান্নান এর নিকট জানতে চাইলে তিনি বলেন,চেক জালিয়াতি মামলা ওয়ারেন্ট ভুক্ত আসামী ছাড়ার কোন প্রশ্নই আসেনা,আসামীকে কোর্টে প্রেরন করা হবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD