বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
র‌্যাব-৮ এর অভিযানে মাদারীপুর ও ঢাকা হতে জেএমবির ২ জন সক্রিয় সদস্য গ্রেফতার।

র‌্যাব-৮ এর অভিযানে মাদারীপুর ও ঢাকা হতে জেএমবির ২ জন সক্রিয় সদস্য গ্রেফতার।

Sharing is caring!

এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গি ও সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত অভিযানের ফলে জঙ্গি/উগ্রপন্থী দমনে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী সমাদৃত। বর্তমান সময়ে বাংলাদেশের জঙ্গি/উগ্রপন্থী গোষ্ঠী সমূহ আগের মত শক্তিশালী না থাকলেও গোপনে তারা যেন পুনরায় সংগঠিত না হতে পারে তার জন্য র‌্যাব সদা জাগ্রত। এর প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে র‌্যাব বরিশাল অঞ্চলে কয়েকজন জঙ্গি/উগ্রপন্থীর অবস্থান সম্পর্কে তথ্য পায় এবং এদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করতে তৎপরতা শুরু করে।
র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখ ২০.৩০ ঘটিকার সময় মাদারীপুর জেলার শিবচর থানাধীন জেলখানা রোড এলাকা থেকে ১ একজন এবং ১৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখ রাত ০১.৪৫ ঘটিকার সময় ঢাকা জেলার কেরাণীগঞ্জ থানাধীন কালিগঞ্জ এলাকা থেকে ১ একজন সহ মোট ২ জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর সক্রিয় সদস্য গ্রেফতার করে। গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা হলেনঃ (ক) মোঃ ফারুক হোসেন(৩২), পিতা-আব্দুল মালেক হাওলাদার, সাং-চর কাছিকাটা, পোঃ- পল্লী কুমেড় পাড়, থানা-শিবচর, জেলা-মাদারীপুর।
(খ) মেহেদী হাসান নোভেল(২৫), পিতা-নুরুল আলম, সাং-টামটা, পোঃ-রামগঞ্জ, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর।

আটককৃত আসামী মোঃ ফারুক হোসেন এবং মেহেদী হাসান নোভেল দ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, মাদারীপুর, বরিশাল, জামালপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করে। তারা বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জেএমবির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করে। এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD