মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন

শপথ নিলেন মাশরাফি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। সংসদ ভবনের সংশ্লিষ্ট কক্ষে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। এর আগে, মঙ্গলবার নতুন নির্বাচিত সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ায় তিনি আগে শপথ গ্রহণ করেন। পরে স্পিকার হিসেবে তিনি নির্বাচিত অন্য সদস্যদের শপথ পড়ান। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এমপি মাশরাফি বিন মর্তুজা। শপথ অনুষ্ঠানে মাশরাফি এসেছেন মুজিব কোট গায়ে। মুজিব কোট পরিহিত অবস্থায়ই সবার সাথে শপথ নিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য।

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে নেমেই বিজয়ী হয়েছেন। আর এ চমকের পেছনে প্রধান ভূমিকা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি মাশরাফিকে দলীয় মনোনয়ন দিয়েছিলেন।

তিনি ভোটের মাঠ থেকে জয় তুলে নিয়ে ফিরে যান খেলার মাঠে। মাশরাফি এবার বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল রংপুরের নেতৃত্ব দেবেন। জাতীয় সংসদ নির্বাচন শেষ করেই মাঠে ফিরে গেছেন মাশরাফি বিন মর্তুজা। এমপি হওয়ার পরেও মাঠে ফেরার তাড়া ছিল ঠিক আগের মতোই। আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলের তিনদিন আগেই মাঠে ফিরেছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD