সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে গভীর রাতে ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বাসে আগুন

বরিশালে গভীর রাতে ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বাসে আগুন

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থী‌দের মেসে মেসে ঢুকে গভীর রাতে ১৩ জন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প‌রিবহন শ্রমিকদের বিরুদ্ধে।

এ ঘটনায় আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত দেড়টার দি‌কে নগরীর রুপাতলী হাউ‌জিং এলাকায় বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থী‌দের মেসে হামলা চালানোর ঘটনা ঘটে। এ ঘটনার প্র‌তিবা‌দে মঙ্গলবার দিবাগত রাতে ব‌রিশাল-পটুয়াখালী মহাসড়ক অব‌রোধ ক‌রে‌ছে বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা।

হামলার ঘটনায় জ‌ড়িত‌দেরর দৃষ্টান্তমূলক বিচার দা‌বি ক‌রে‌ছেন তারা। শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিচার দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ‌বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা জানায়, গত মঙ্গলবার গভীর রাত দেড়টার দি‌কে নগরীর রুপাতলী হাউ‌জিং এলাকায় বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থী‌দের মেসে হামলা চালায় প‌রিবহন শ্রমিক ও দুর্বৃত্তরা। এ খবর সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে ছড়ি‌য়ে পড়লে আ‌শেপা‌শের মেসে থাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা সহপাঠ‌ী‌দের উদ্ধা‌রে এ‌গি‌য়ে যায়। এ সময় তারাও হামলার শিকার হয়। হামলায় ২০ জ‌নের ম‌তো আহত হন। তাদের ম‌ধ্যে ১৩ জন‌কে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। এ ঘটনার প্র‌তিবা‌দে শিক্ষার্থীরা রাত দেড়টা থেকে বিশ্ব‌বিদ্যাল‌য়ের সাম‌নের ব‌রিশাল-কুয়াকাটা মহাসড়ক অব‌রোধ ক‌রে।

এ সময় কয়েকটি যানবাহন ভ‌াংচু‌রের ঘটনা ঘ‌টে। সড়‌কে ইট ও কাঠ ফে‌লে সড়ক অব‌রোধ ক‌রে রাখা হয়। ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেয় শিক্ষার্থীর। সড়ক অবরোধের ঘটনায় দু‌র্ভো‌গে প‌ড়ে‌ছেন সাধারণ যাত্রীরা। হামলাকারী‌দের গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত সড়ক অব‌রোধ অব্যাহত রাখার কথা জা‌নি‌য়ে‌ছে শিক্ষার্থীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD