বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মাঝরাতে ববি’র শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বরিশাল নাগরিক সংসদ।

মাঝরাতে ববি’র শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বরিশাল নাগরিক সংসদ।

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয় এর নারী শিক্ষার্থীকে লাঞ্চিত করা এবং মাঝরাতে সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বরিশাল নাগরিক সংসদ।
অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে নাগরিকদের সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি মারুফ আহমেদ মল্লিক, সাধারণ সম্পাদক এস এম আলী আজম, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বাবু প্রমুখ। বিবৃতিতে বরিশাল নাগরিক সংসদ নেতৃবৃন্দ বলেন – “শান্তিপূর্ণ বরিশাল নগরী এবং  বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অশান্ত করা  সাধারণ নগরবাসীর জন্য অপ্রত্যাশিত।  যা নাগরিক সমাজের জন্য মোটেই কাম্য নয় । আমরা নগরীতে অবস্থানরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাই ।

বিবৃতিতে বরিশাল নাগরিক সংসদ নেতৃবৃন্দ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে গঠনমূলক কর্মসূচি পালনের আহ্বান জানান এবং সকল ধ্বংসাত্মক কর্মকান্ড পরিহারের জন্য আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD