শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীকে মারধর ও লাঞ্ছিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীকে মারধর ও লাঞ্ছিত

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই  শিক্ষার্থীকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায়  বরিশাল – পটুয়াখালী মহাসড়কে প্রায় দুই ঘন্টা অবরোধ করে  শিক্ষার্থীরা।
এসময় তারা ব‌রিশাল নগ‌রের রুপাতলী বাস টা‌র্মিনাল সংলগ্ন ব‌রিশাল পটুয়াখালী মহাসড়‌কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। ফ‌লে মহাসড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে বরিশাল পটুয়াখালী মহাসড়কের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় এই বিক্ষোভ ও অবরোধ শুরু করে শিক্ষার্থীরা।
তারা জানান, দুপুর সাড়ে বারোটায়  বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দুই শিক্ষার্থী তৌফিকুল সজল ও ফারজানা আক্তার বাড়ি যাবার জন্য বিআরটিসি বাস কাউন্টারে যায়। সেখানে রফিক নামের বাস স্টাফের সঙ্গে কথা কাটাকাটি হয় শিক্ষার্থীদের। এর জের ধরে সজলকে ছুরিকাঘাত ও মারধর ক‌রে রফিক। এছাড়া ফারজানাকে লাঞ্ছিত করার অভিযোগ করা হয়। এ ঘটনার সংবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে দেড়টার দিকে তারা ঘটনাস্থলে হাজির হয়। দুপুর দুইটা থেকে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে তারা।
এ‌দি‌কে সড়ক অব‌রো‌ধের বিষয়‌টি জানার পরপরই থানা পু‌লিশ এবং স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলী‌গের নেতৃবৃন্দ ঘটনাস্থ‌লে আ‌সেন এবং সড়ক অব‌রোধকারী‌দের সা‌থে কথা বলে যান চলাচল স্বাভা‌বিক করার চেষ্টা ক‌রেন।
স্থানীয়রা জানান, ঘটনার পর বিশ্ব‌বিদ্যল‌য়ের শিক্ষার্থীরা ঘটনাস্থ‌লে এ‌সে বাস কাউন্টার‌টি‌তে ভাংচুর চালায়। ত‌বে এরআ‌গেই  কাউন্টা‌রের দা‌য়িত্বরতরা পা‌লি‌য়ে যায়।
অবরোধকারী শিক্ষার্থীরা জানায়, তা‌দের দা‌বির প্রে‌ক্ষি‌তে পু‌লিশ হামলাকারীকে গ্রেফতার করা হয়। প‌রে এ ঘটনায় যথাযথ আইনগত ক্যকস্থা নেয়ার আশ্বা‌সে বি‌কেল পৌ‌নে ৪ টার দি‌কে সড়ক অবরোধ অব্যাহত তু‌লে নেয় তারা।
এ ব্যাপারে সহকারী প্রক্টর সুপ্রভাত হালদার জানান, খবর পেয়ে তিনি সহ অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং সমাধানের চেষ্টা করেন।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, রফিককে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। বর্তমা‌নে ওই সড়‌কে যান চলাচল স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD