শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পুলিশের আয়োজনে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু

পুলিশের আয়োজনে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের উদ্যোগে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ খোলা হয়েছে।মঙ্গলবার সকাল  ১০ টায় কলাপাড়া থানা পুলিশের আয়োজনে কলাপাড়া থানার সামনে ভলিবল খেলার মাঠে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথের প্রাথমিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ  ভাইস-চেয়ারম্যান শাহিনা নাসরিন সীমা, কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো.আসাদুর রহমান, এস আই আল আমিন সহ অন্যান্য অফিসারবৃন্দ।

উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান শাহিনা নাসরিন সীমা রেজিস্ট্রেশন করে বলেন, কলাপাড়া থানা পুলিশের এ মহতি উদ্দোগকে স্বাগত জানাই। তিনি আরও বলেন, সাধারণ মানুষের জন্য এটি একটি বড় পাওয়া।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বিনাখরচে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৪০ বছরের বেশি বয়সী সব শ্রেণি পেশার মানুষ এই বুথ থেকে করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন সুবিধা পাবেন। শুধু জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে। নানা জটিলতা ও প্রতিবন্ধকতা কাটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ মহৎ উদ্যোগকে সফল করতে কলাপাড়া থানা পুলিশ ফ্রি করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুধ স্থাপন করেছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের কথা মাথায় রেখে প্রয়োজনে উপজেলার বিভিন্ন গ্রামে এ ধরনের পুলিশি কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD