সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
যুব সমাজকে সুস্থ ধারায় রাখতে ডাকটিকেট সংগ্রহচর্চা অন্যতম মাধ্যম- পানি সম্পদ প্রতিমন্ত্রী

যুব সমাজকে সুস্থ ধারায় রাখতে ডাকটিকেট সংগ্রহচর্চা অন্যতম মাধ্যম- পানি সম্পদ প্রতিমন্ত্রী

Sharing is caring!

যুব সমাজকে সুস্থ ধারায় রাখতে ডাকটিকেট চর্চা অন্যতম মাধ্যম। আমি অভিভাবকদের আহ্বান জানাবো, খেলাধুলা, ডাকটিকেট সংগ্রহচর্চার মতো বিষয়ে সন্তানদের আগ্রহী করে তুলতে হবে। ভবিষ্যতে এই চর্চাকে আরো বেগবান করতে হবে।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রেইনি রুফ রেস্টুরেন্ট এ্যান্ড ক্যাফে-তে বাংলাদেশ ফিলাটেলিক ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় ডাকটিকেট প্রদর্শনী “বাংলাপেক্স ২০২০ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক-এমপি এসব কথা বলেন।

দেশের সংস্কৃতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, “আমাদের রয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তিত্ব। রয়েছে হাজার বছরের কৃষ্টি-ঐতিহ্য। মুজিববর্ষে বঙ্গবন্ধু কেন্দ্রিক বেশি বেশি ডাকটিকেট প্রকাশ করা দরকার।

বাংলাদেশ ফিলাটেলিক ফেডারেশনের সভাপতি ড. কাজী শরিফুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান-এমপি; বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক মো: সিরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গতবছরের ১৯ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভার্চ্যুয়াল এই প্রদর্শনীতে দেশ-বিদেশের মোট ৮১ জন অংশগ্রহন করেন যার মধ্যে ৬৭ জনকে পুরষ্কৃত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD