মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়ায় মদ্যপান হয়ে নৌকার সমর্থকদের গালমন্দের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে দুবুর্ত্তদের হামলা!

পটুয়াখালীর কলাপাড়ায় মদ্যপান হয়ে নৌকার সমর্থকদের গালমন্দের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে দুবুর্ত্তদের হামলা!

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী প্রতিনিধি: জেলার কলাপাড়ায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে মদ্যপবস্থায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নৌকার সমর্থকদের গালমন্দের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে দুবুর্ত্তদের হামলার ঘটনা
ঘটেছে।

এ সময় স্বতন্ত্র প্রার্থী মাসুম ব্যাপারীর ব্যবসা প্রতিষ্ঠানের সম্মুখের সিসি ক্যামেরা, পোষ্টার, জানালার গ্লাস ভাংচুর করাহয়। গতকাল রাত সাড়ে নয়টার দিকে ২ নং ওয়ার্ডে লঞ্চঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী সমর্থক জেলা পরিষদ সদস্য আসলাম হাওলাদার মদ্যপ অবস্থায় স্বতন্ত্র প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানের পাশের চায়ের দোকানে বসে নৌকা সমর্থক হান্নানকে গালমন্দ করেন।

এ খবর ছড়িয়ে পরলে রাত সাড়ে নয়টার দিকে দুবৃত্তরা স্বতন্ত্র প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। উক্ত  ঘটনার অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD