মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
কুয়াকাটায় মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুয়াকাটায় মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালীপ্রতিনিধি ।। কুয়াকাটার আলীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়েরকৃত মিথ্যা চাঁদাবাজির মামলায় উদেশ্যমূলক প্রতিবেদন দিয়ে ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহিপুর থানা শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম ফরাজী জামিনে মুক্তির পর মঙ্গলবার শেষ বিকেলে তিন শতাধিক মটোরসাইকেল শোভাযাত্রায় তাকে পটুয়াখালী থেকে আলীপুরে নিয়ে আসা হয়। এসয় তারা মহিপুর ও আলীপুর বন্দরে বিক্ষোভ করে চাঁদাবাজির মামলাকে মিথ্যা আখ্যায়িত করেন। আদালতের নিযুক্ত তদন্ত কর্মকতা লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লার জোগসাজসে মামলাটি করা হয়েছে বলে দাবি করা হয়।

বিক্ষোভ শেষে আলীপুর চৌরাস্তায় লতাচাপলী ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি ইয়াকুব হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামিনে মুক্ত মহিপুর থানা শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম ফরাজী, মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. খলিলুর রহমান, লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাইদ ফকির, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ বারী আজাদ, কুয়াকাটা পৌর শ্রমিক লীগের সভাপতি আব্বাছ কাজী প্রমুখ।

এসময় বক্তরা বলেন, বিষয়টি আপোষ মিমাংসা যোগ্য মামলা হলেও ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা অনৈতিকভাবে প্রভাবিত হয়ে উদ্যেশ্য মূলকভাবে আদালতে মনগড়া প্রতিবেদন দিয়ে রাজনৈতিক ও পারিবারিক দ্বন্দের শোধ নিয়েছেন। প্রতিবাদ সভায় বক্তরা, মিথ্যা এ চাঁদাবাজি মামলাটি পুনরায় প্রশাসনিক তদন্তের অনুরোধ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD