মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর কাছ থেকে সনদ ছিনিয়ে নেয়ার চেস্টার অভিযোগে সংবাদ সম্মলন।

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর কাছ থেকে সনদ ছিনিয়ে নেয়ার চেস্টার অভিযোগে সংবাদ সম্মলন।

Sharing is caring!

ঝালকাঠিতে এক মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর কাছ থেকে মুক্তিযোদ্ধা সনদ ছিনিয়ে নেয়ার চেস্টা এবং নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই মুক্তিযোদ্ধার বড় ভাই ও তার ছেলেদের বিরুদ্ধে মঙ্গলবার ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মৃত মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের স্ত্রী আলমতাজ বেগম।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, সেনাবাহিনীর সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ১৯৮৪ সালে অসুস্থ্য অবস্থায় মৃত্যু বরণ করেন। এর পর আলমজাত বেগম তাঁর এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ঝলকাঠি পৌর এলাকার বিকনা ওয়ার্ডস্থ স্বামীর ভিটায় বসবাস করে আসছেন এবং মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে প্রাপ্ত ভাতা দিয়ে সংসার চালাচ্ছেন। এসময় থেকেই তার ভাসুর সাবেক পুলিশ সদস্য ও সিটি ব্যাংকের সিকিউরিটি গার্ড মজলু সিকদার নিজেকে মকবুল হোসেন পরিচয় দিয়ে প্রচারণা শুরু করেন। এক পর্যায়ে মৃত ভাই এর স্ত্রীর কাছ থেকে মুক্তিযোদ্ধা সনদ ছিনিয়ে নেয়ার চেস্টা করে তাদের ঘরে হামলা চালান মজলু সিকদার। এছাড়াও নিজের দাবীর সত্যতা প্রানের জন্য মজলু সিকদার বিভিন্ন অফিসে আলমতাজের বিরুদ্ধে অভিযোগপত্র দিতে থাকেন। তার হুমকিতে বর্তমানে আলমতাজের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপরে মরহুম বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের স্ত্রী আলমতাজ বেগম প্রশাসনের হস্তক্ষেপ কামণা করেছেন। এদিকে অভিযুক্ত মজলু সিকদারের সংঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি তার নামে ভুল আছে দাবী করেন এবং নিজেকে মকবুল হোসেন পরিচয় দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD