মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
উন্নয়নের অগ্রযাত্রা চলমান রাখতে নৌকায় ভোট দিন”…..সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী

উন্নয়নের অগ্রযাত্রা চলমান রাখতে নৌকায় ভোট দিন”…..সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধী।। পটুয়াখালীর কলাপাড়ায় আগামী ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচন। এ উপলক্ষে সোমবার শেষ বিকালে ৪নং ওয়ার্ডের পৌর সভা চত্বরে আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনী এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালেক শিকদারের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান তালুকদার।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখা, নৌকা প্রতীকের মেয়র প্রাথী বিপুল চন্দ্র হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক মঞ্জুরুল আলম (লিপন),সাংগঠনিক সম্পাদক এ্যাড,সাইদুর রহমান সাঈদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহামুদুল আলম টিটো সহ আরো অনেকে।
এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠেনে নেতা কর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা চলমান রাখতে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে মেয়র উপহার দিতে হবে, এর কোন বিকল্প নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD