মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
মুজিব শতবর্ষে ভিডিও কনফারেন্সে “১০০ কৃষি প্রযুক্তি এটলাস” বইয়ের মোড়ক উন্মোচন

মুজিব শতবর্ষে ভিডিও কনফারেন্সে “১০০ কৃষি প্রযুক্তি এটলাস” বইয়ের মোড়ক উন্মোচন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।। মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক প্রকাশিত “১০০ কৃষি প্রযুক্তি এটলাস” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ ম রেজাউল করিম, এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী; বেগম মতিয়া চৌধুরী, সাবেক কৃষিমন্ত্রী ও সভাপতি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি; মোঃ মেসবাহুল ইসলাম, সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণালয়। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভাগীয় কমিশনারগণ, জেলা প্রশাসকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুর রাজ্জাক, মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে পটুয়াখালী প্রান্তে উপস্থিত ছিলেন মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী; মােহাম্মদ মইনুল হাসান পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী; ডা. মােঃ আনােয়ার হােসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা; হৃদয়েশ্বর দত্ত, উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি, পটুয়াখালী; মােহাম্মদ ইদ্রিছ আলী হাওলাদার, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, পটুয়াখালী; মােঃ লিয়াকত আলী, সহকারী খাদ্য নিয়ন্ত্রক, পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD