মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
ত্রানের টিন বিতরনে অনিয়মের অভিযোগ, ভূক্তভোগীদের মানববন্ধন ॥

ত্রানের টিন বিতরনে অনিয়মের অভিযোগ, ভূক্তভোগীদের মানববন্ধন ॥

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।। কলাপাড়ায় ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রানের টিন বিতরনে অনিয়মের অভিযোগে সুবিধা বঞ্চিত দরিদ্র পরিবারের সদস্যরা মানব বন্ধন পালন করেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে চাকামইয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির এবং সংশ্লিস্ট এনজিও গুড নেইবারস্ বাংলাদেশ এর বিরুদ্ধে প্রকৃত ক্ষতিগ্রস্থদের নাম বাদ দিয়ে স্বচ্ছল পরিবারের মাঝে টিন বিতরনের তালিকা প্রস্তুত করেন।

এ বিষয়ে প্রতিকার পাওয়ার জন্য ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক নিশ্চিত করেন। চাকামইয়া ইউপি চেয়ারম্যান ও এনজিও কর্মকর্তাদের ডেকে জিজ্ঞাসা করা হয়, বিতরনে কোন অনিয়ম হয়নি বলে তারা আমাকে নিশ্চিত করেন। তবে বিষয়টি নিয়ে আরো স্বচ্ছতা নিশ্চিতে উভয় পক্ষকে নিয়ে বসা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান।

ভুক্তভোগীদের দাবি, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ হওয়ায় পূর্নবাসনের জন্য ঘরের টিন প্রাপ্তির তালিকায় তাদের নাম অন্তর্ভূক্ত ছিলো। আকস্মীকভাবে তাদের নাম বাদ দিয়ে সচ্ছল পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়েছে। এর প্রতিবাদেই মানববন্ধন।

চাকামইয়া ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। বিতরণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত গুড নেইবারস্ এর কর্মকর্তা জেমস কিরনের সাথে যোগাযোগ করা হলে একটি মিটিংএ আছে বলে এড়িয়ে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD