সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান

বরিশালে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান

Sharing is caring!

শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ এই স্লোগানে ‘তোমরাই বাংলাদেশের বাতিঘর’ এই প্রতিপাদ্যে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কর্মসূচির আওতায় বরিশালে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউজে মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের আয়োজনে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের পাঁচ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। এদের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে বরিশাল নগরের ভাটিখানা সেকশন রোড এলাকার হাছিনা বেগম নীলা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামুরা এলাকার হিরনময়ী দাশ রুনু, সফল জননী নারী ক্যাটাগরিতে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ঝাটিবুনিয়া এলাকার হেলেন্নেছা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী ক্যাটাগরিতে ঝালকাঠী জেলার সদর উপজেলার মধ্য চাঁদকাঠি এলাকার নাজমুন্নাহার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাজমুন্নাহার শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেয়েছেন।

এছাড়া এসময় ওই পাঁচ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জনকারী পাঁচ জন নারীকেও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি ওই পাঁচ ক্যাটাগরিতে বিভাগের ছয় জেলার বাকী ২০ (জেলা পর্যায়ের) নির্বাচিত জয়িতাকেও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা-এমপি বলেছেন, আজ বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হসিনার নেতৃত্বে যেমন এগিয়ে যাচ্ছে। তেমনি দেশের নারীরাও এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের নারীরা তাদের মেধা, যোগ্যতার ভিত্তিতে দেশ উন্নয়নে ভূমিকা পালন করেবে। আজকের বিজয়ী জয়িতরা প্রধানমন্ত্রীর ২০৪১ সালের উন্নত বাংলাদেশের জন্য কাজ করার আহ্বান জানান।

একই সময়ে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার।

বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি প্রশান্ত কুমার দাস, ঝালকাঠী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম, বরিশাল জেলা পুলিশের এ.এস.পি সকুমার রায়, বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপিক শাহ্ সাজেদা।

এ আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহিদুল ইসলাম, বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD