শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নায়েম’র ১২ দিন ব্যাপী ল্যাংগুয়েজ টিচিং ট্রেনিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন

নায়েম’র ১২ দিন ব্যাপী ল্যাংগুয়েজ টিচিং ট্রেনিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ১২ দিন ব্যাপী ল্যাংগুয়েজ টিচিং ট্রেনিং কোর্সের সমাপনী এবং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ১১টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় আইসিটি মিলনায়তনে ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট (নায়েম) এবং শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এ্যন্ড হায়ার এডুকেশন ডিভিশন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আহম্মেদ সাজ্জাদ রশিদ, ডিরেক্টর জেনারেল, নায়েম(শিক্ষা মন্ত্রণালয়)। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.মোখলেছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ুন কবির, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহিম, প্রশিক্ষক (নায়েম) এবং কোর্স কো-অর্ডিনেটর মো.কামরুল আহসান, প্রশিক্ষক মো. মিজানুর রহমান প্রমুখ।

নায়েম প্রশিক্ষক মোসাঃ রাবেয়া ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী সাবিনা আক্তার, ইব্রাহিম খলিল নুরুজ্জামান এবং নূর আলম । শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষনার্থী মো.জাকারিয়া হাসান এবং পবিত্র গীতা পাঠ করেন ছবি রানী। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথি।

উল্লেখ্য কলাপাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা থেকে ৩০ জন ইংরেজি শিক্ষককে নিয়ে ২৪ জানুয়ারী থেকে ০৪ ফেব্রুয়ারি পর্যন্ত ল্যাংগুয়েজ টিচিং এর বিভিন্ন বিষয় নিয়ে ১২ দিন কোর্স পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক বলেন,  উপজেলা পর্যায়ে এমন একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করায় নায়েম কতৃপক্ষকে ধন্যবাদ জানান এবং তিনি বলেন, ইংরেজী এবং গনিত বিষয়ের শিক্ষকদের এমন প্রশিক্ষণ চালু রাখার জন্য প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান অতিথি উপজেলা প্রশাসন, ভেন্যু প্রধান, প্রশিক্ষণার্থী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এধরনের প্রশিক্ষণ ভবিষ্যতেও যাতে চালু রাখা যায় সে ব্যাপারে চেষ্টা করবো। তিনি প্রশিক্ষণার্থী শিক্ষকদের স্ব-স্ব প্রতিষ্ঠানে ইওএলটি বাস্তবায়নের অনুরোধ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD