শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ডাবলুগঞ্জ ইউপি উপ-নির্বাচনে চেয়াম্যান পদে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল

ডাবলুগঞ্জ ইউপি উপ-নির্বাচনে চেয়াম্যান পদে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি,০৩ফেব্রুয়ারি।। পটুয়াখালীর কলাপাড়ায় ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি, ইসলামি শাসনতন্ত্র  বাংলাদেশ ও স্বতন্ত্র সহ পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে বুধবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তারা মনোনয়নপত্র জমা দেয়। বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে সমর্থকদের সাথে নিয়ে চেয়ারম্যান পদের প্রার্থীর তাদের মনোনয়নপত্র জাম দিয়েছেন।

উপজেলা নির্বাচন  অফিস সূত্রে জানা গেছে, ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ০৬ জন ফরম সংগ্রহ করে ছিল। এর মধ্যে বুধবার পাঁচটা পর্যন্ত আওয়ামীলীগ মনোনীত অধ্যক্ষ দেলওয়ার হোসেন শিকদার, বি এনপি’র মনোনীত মো.আবুল হোসেন জাহাঙ্গীর, ইসলামি শাসনতন্ত্র বাংলাদেশ’র মনোনীত মো.আব্দুল মালেক মনোনয়নপত্র জমা দেয়। এছাড়া স্বতন্ত্র হিসেবে ওয়াদুত শিকদার ও এম এ নান্নু শিকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আবদুর রশিদ বলেন, ২০২০ সালের ২৭ নভেম্বর ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারা যায়। এর পর নির্বাচন কমিশন ১৭ জানুয়ারি তফসিল ঘোষনা করে। ৩ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে পাঁচটা পর্যন্ত পাঁচ জনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৪ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র বাছাই। আগামী ২৮ ফেব্রুয়ারি ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD