শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নৌকায় ভোট দিন

উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নৌকায় ভোট দিন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ আজ শান্তিতে ঘুমাতে পারে। ৭৫ পরবর্তী সময়ে যে সরকারই ক্ষমতায় এসেছে তাদের সরাতে জনগনকে আন্দোলন করতে হয়েছে। একমাত্র শেখ হাসিনা সরকার টানা চারবার ক্ষমতায় রয়েছে। তিঁনি শুধু বাংলাদেশের উন্নয়নের রোল মডেল নন, বিশ্বের রোল মডেল। তাই তার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।’ বাংলাদেশ আওয়ামী
যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা রবিবার বিকেলে কলাপাড়া পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী পথ সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মাহবুবুর রহমান আজাদ’র সভাপতিত্বে বিশ্বাস মুতিউর রহমান বাদশা আরও বলেন,’এ এলাকার উন্নয়নের জন্য শেখ হাসিনার  বিশেষ অবদান রয়েছে। তাই তার প্রার্থীকে এ পৌরসভার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য পুন:রায় বিজয়ী করতে হবে। আওয়ামীলীগ থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থীকে আপনারা বয়কট করুন। উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নৌকায় ভোট দিন।
যুবলীগ নেতা মাহমুদুল হাসান সুজন মোল্লা’র সঞ্চালনায় স্থানীয় মিনি সুপার মাঠে অনুষ্ঠিত নৌকা প্রার্থীর নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো:মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামিম আল সাইফুল সোহাগ, উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. গোলাম কিবরিয়া শামিম, বাকেরগঞ্জ পৌরসভার সদ্য নির্বাচিত মেয়র লোকমান হোসেন ডাকুয়া, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জহিরুল ইসলাম সরকার, কপিল হালদার স্বজল, বিকাশ চন্দ্র হাওলাদার, উপজেলা যুবলীগের সম্পাদক অ্যাড. সাইদুর রহমান,  মহিপুর থানা যযুবলীগ আহবায়ক মিজানুর রহমান বলেট, উপজেলা ছাত্রলীগের সম্পাদক আশিক তালুকদার প্রমূখ।

এরআগে পথসভা স্থলে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ এসে পৌঁছলে স্থানীয় যুবলীগ নেতা কর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন পথ সভা স্থল। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন যুবলীগ
নেতা-কর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD