মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালীতে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১ অনুষ্ঠিত

পটুয়াখালীতে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১ অনুষ্ঠিত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বসাধারণের অংশগ্রহণের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিকে সহজবােধ্য করা এবং বিজ্ঞান চর্চাকে মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে প্রতিবারের মতো এবারও সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১।
এ উপলক্ষে মঙ্গলবার পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, পটুয়াখালী; পুলিশ সুপার পটুয়াখালীর প্রতিনিধি মােঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, জেলা শিক্ষা অফিসার, পটুয়াখালী; লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী অফিসার, পটুয়াখালী সদর।  এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. এফ.এম. আতিকুর রহমান এবং  সভাপতিত্ব করেন ইসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।

অনুষ্ঠানের শেষ পর্বে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD