সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে বরিশালে অসহায়-দুঃস্থ শীতার্তদের মাঝে বিএনসিসি’র শীতবস্ত্র বিতরণ

বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে বরিশালে অসহায়-দুঃস্থ শীতার্তদের মাঝে বিএনসিসি’র শীতবস্ত্র বিতরণ

Sharing is caring!

বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে বরিশালে অসহায়-দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর)। বিএনসিসি’র সুন্দরবন রেজিমেন্টের ২৫ ব্যাটালিয়নের এ ও বি কোম্পানীর ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা ১২টায় নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চত্ত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তফা কামালের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হারুন-অর রশিদ, ‘এ’ কোম্পানীর কমান্ডার লেফটেন্যান্ট মো. দরবেশ আলী, ‘বি’ কোম্পানীর কমান্ডার ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সত্য রঞ্জন দাস এবং বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি বিএম কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি মহিলা কলেজ, ইসলামিয়া কলেজ, সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এবং জিলা স্কুলের বিএনসিসি’র সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১২০ জন অসহায়-দুঃস্থের মাঝে শীতবস্ত্র বিতরন করেন অতিথিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD