মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ঝালকাঠি টিভি সমিতির আজমীর সভাপতি টুটুল সম্পাদক,খালিদ সাংঘঠনিক সম্পাদক

ঝালকাঠি টিভি সমিতির আজমীর সভাপতি টুটুল সম্পাদক,খালিদ সাংঘঠনিক সম্পাদক

Sharing is caring!

২০২১ সালের জন্য ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় সংগঠনের কার্যালয় কার্যনির্বাহী পরিষদের এক সভায় টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমান উপস্থিত সদস্যদের সর্ব সস্মতিক্রমে নতুন কমিটি ঘোষনা করেন। এতে সভাপতি পদে একুশে টেলিভিশনের আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের শফিউল আজম টুটুল, সহ সাধারণ সম্পাদক পদে নিউজ২৪ এর এস এম রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক পদে দীপ্ত টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি খালিদ হাসান নির্বাচিত হন। এছাড়া কোষাধ্যক্ষ পদে মোহনা টেলিভিশনের রুহুল আমিন রুবেল, দপ্তর সম্পাদক পদে বিজয় টিভির মো: মাসুৃম খান, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে আনন্দ টিভির সাইফুল ইসলাম এবং প্রচার সম্পাদক পদে মোহনা টিভির কাঠালিয়া প্রতিনিধি মো: মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন। নব গঠিত কমিটিতে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য জিয়াউল হাসান পলাশ এবং ডিবিসি নিউজের সমিতির সাবেক সহ সভাপতি আল আমিন তালুকদারকে নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়। বিদায়ী সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রতিষ্ঠাকালীন সদস্য জিয়াউল হাসান পলাশ, নবগঠিত কমিটির সভাপতি আজমীর হোসেন তালুকদার, বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জলিল, বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ তরুন সরকার, নির্বাহী সদস্য আল আমিন তালুকদার, এসএম রেজাউল করিম, খালিদ হাসান তালুকদার, ইব্রাহিম খান শাকিল, খলিলুর রহমান, মিঠুন চক্রবর্তী, খাইরুল ইসলাম পলাশ ও আতাউর রহমান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD