মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালীতে নায়েম’র ১২ দিন ব্যাপী ল্যাংগুয়েজ টিচিং ট্রেনিং কোর্সের শুভ উদ্ভোধন

পটুয়াখালীতে নায়েম’র ১২ দিন ব্যাপী ল্যাংগুয়েজ টিচিং ট্রেনিং কোর্সের শুভ উদ্ভোধন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ১২ দিন ব্যাপী ল্যাংগুয়েজ টিচিং ট্রেনিং কোর্সের শুভ উদ্ভোধন হয়েছে। রবিবার দুপুরে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট (নায়েম) এবং শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এ্যন্ড হায়ার এডুকেশন ডিভিশন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন। নায়েম এর ডেপুটি ডিরেক্টর এবং কোর্স ডিরেক্টর ড.মো.আরিজুল ইসলাম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.মোখলেছুর রহমান, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহিম, প্রশিক্ষক(নায়েম) এসএম আবদুল হান্নান এবং মিজানুর রহমান প্রমুখ।

নায়েমের প্রশিক্ষক কামরুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী ইব্রাহিম খলিল নুরুজ্জামান এবং মো.ইদ্রিস। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো.জাকারিয়া হাসান এবং পবিত্র
গীতা পাঠ করেন প্রশিক্ষনার্থী ছবি রানী।

উল্লেখ্য কলাপাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা থেকে ৩০ জন ইংরেজি শিক্ষককে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়।  এর আগে সকালে কোর্স শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক। বক্তারা উপজেলা পর্যায়ে এমন একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করায় নায়েম কতৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD