বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরগুনায় নির্বাচনী প্রচারণায় মাইকিং করছেন মেয়র প্রার্থী নিজেই!

বরগুনায় নির্বাচনী প্রচারণায় মাইকিং করছেন মেয়র প্রার্থী নিজেই!

Sharing is caring!

বরগুনা পৌরসভায় আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বি মেয়র প্রার্থীদের ভোটার আর পৌরবাসীর দৃষ্টি এখন স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. সাহাবুদ্দিন সওদাগারের প্রতি।

যাছাই-বাছাইয়ে মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করায় তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সাহাবুদ্দিন বলেছিলেন, এটা আমার সাথে বড় মহলের ষড়যন্ত্র, আমার জনপ্রিয়তায় ভীত হয়ে আমাকে বাদ দেয়া হয়েছে। তবে আপিল করে উচ্চ আদালত থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন সাহাবুদ্দিন। তার নির্বাচনী প্রতীক মোবাইল ফোন। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহাবুদ্দিন পেশায় একজন ট্রাক্টর শ্রমিক। শনিবার দুপুর থেকে রিকশায় মাইক বেঁধে মোড়ে মোড়ে পথসভা করে নিজের জন্য ভোট চাইছেন তিনি।

নির্বাচিত হলে পৌরসভার উন্নয়নে আর নাগরিক সেবায় কী কাজ করবেন তার প্রতিশ্রুতি দিচ্ছেন। বাংলাদেশ প্রতিদিনকে সাহাবুদ্দিন বলেন, ৩০ জানুয়ারির নির্বাচনে নৈতিকতার বিজয়ের জন্যই ভোটাররা আমাকে ভোট দেবেন। মেয়র নির্বাচিত হলে শহরের যানজট নিরসনে বাজার ও পৌর মার্কেট সম্প্রসারণ করা, আমতলা পাড় প্রবাহমান খালকে বর্জ্যমুক্ত করে দৃষ্টি নন্দন করা, শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শহরের শ্রমজীবী মানুষের জন্য আয়বর্ধক ব্যবস্থা গ্রহণ করা ও সার্বক্ষণিক পৌরসভার সেবা কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন মেয়র প্রার্থী সাহাবুদ্দিন।

বরগুনার ৯ নম্বর ওয়ার্ডের ভোটার ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ইউনিয়নের নেতা ফারুক হোসেন বলেন, সাহাবুদ্দিন আইনের সাথে লড়াই করে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। সাহস করে একজন শ্রমজীবী মানুষের নির্বাচনী লড়াইয়ে টিকে থাকার এই চেষ্টা আমাদের উৎসাহিত করেছে। বরগুনা প্রেস ক্লাব ও সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ বলেন, অন্য সকল মেয়র প্রার্থীদের আমরা যেভাবে মূল্যায়ন করছি, সাহাবুদ্দিনের ক্ষেত্রেও একই ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের। আমরা গণমাধ্যম কর্মীরা সতর্ক রয়েছি, যাতে সকল প্রার্থীর মতোই প্রশাসন তাকে সুযোগ-সুবিধা দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD