মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
মুজিব শতবর্ষে পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রায়ন-২ প্রকল্পের ৭২৯টি ঘর সনদসহ হস্তান্তর

মুজিব শতবর্ষে পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রায়ন-২ প্রকল্পের ৭২৯টি ঘর সনদসহ হস্তান্তর

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। মুজিব শতবর্ষে পটুয়াখালী জেলায় আশ্রায়ন-২ প্রকল্পের ক-শ্রেনির ২১৩১টি বরাদ্দকৃত ঘরের ৭২৯টি ঘর সনদসহ হস্তান্তর করা হয়েছে।
মুজিব শতবর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” -মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ইতিহাসে প্রথম বারের মত শনিবার একযোগে ৬৯,৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ নতুন ঘর উপহার দিয়েছেন। গণভবন হতে দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ প্রান্তে উপস্থিত ছিলেন মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা মােঃ খলিলুর রহমান মােহন, চেয়ারম্যান, জেলা পরিষদ, পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; অ্যাডভােকেট মােঃ গােলাম সরােয়ার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পটুয়াখালী সদর; মো. মহিউদ্দিন আহম্মেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা; শাহ মােঃ রফিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, পটুয়াখালী; লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী অফিসার, পটুয়াখালী সদর। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ, উপকারভোগীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন শেষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে পটুয়াখালী সদর উপজেলার উপকারভোগীদের হাতে ঘরের সনদসহ অন্যান্য কাজগপত্র তুলে দেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও পটুয়াখালী জেলার অন্য সাতটি উপজেলায় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে উপকারভোগীদের হাতে ঘরের সনদ তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলায়  ক-শ্রেণির (ভূমিহীন ও গৃহহীন) ২১৩১ টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে; যার মধ্যে ৭২৯ টি ঘরের সনদসহ অন্যান্য কাজগপত্র উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD