শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
চোর অপবাদে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ

চোর অপবাদে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি,২২জানুয়ারি।। পটুয়াখালীর কলাপাড়ায় চোর অপবাদ দিয়ে শহীদুল (৪০) নামের এক ব্যক্তিকে চোখে কাপড় বেধে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন করা হয়েছে। ওই ব্যক্তির অভিযোগ, গতকাল রাত ১২ টার দিকে তাকে ডেকে নিয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যান্তরে কর্মরত গ্রুপ ফোর নামের একটি কোম্পানির সিকিউরিটি গার্ড সদস্যরা এমন নিষ্ঠুর নির্যাতন চালায়। এসময় লোহার রড দিয়ে সাড়া শরীরে পিটিয়ে থেতলে দেয়া হয়। এমনকি পুরুষাঙ্গে নির্যাতন শেষে আগুনে ছ্যাকা দেয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। ঘটনাস্থলে শহীদুলের অবস্থার অবনতি হলে রাত ২ টায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করে ফেলে রেখে যায় সিকিউরিটি গার্ড সদস্যরা। পরে আজ সকালে আহতের অবস্থা গুরুতর হওয়ায় দায়ীত্বরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। আহত শহীদুলের বাড়ি ধানখালী ইউপির দাষের হাওলা গ্রামে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন,এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহনের কথা জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD