বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
কুয়াকাটায় ১৯ প্রতিবন্ধিকে সেলাই মেশিন দিলো এডিডি ইন্টারন্যাশনাল

কুয়াকাটায় ১৯ প্রতিবন্ধিকে সেলাই মেশিন দিলো এডিডি ইন্টারন্যাশনাল

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি : কুয়াকাটা পৌরসভায় বসবাসকারী প্রতিবন্ধিদের এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে ৩০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ, কাপড়, আনুষাঙ্গিক উপকরণসহ ১৯টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রয়াস প্রকল্পের আওতায় দর্জি বিজ্ঞান বিষয়ে ৩০দিনের প্রশিক্ষণ শেষে সোমবার দুপুর ১২ টায় কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

কুয়াকাটা পৌরসভা মেয়র আঃ বারেক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এস.রাকিবুল আহসান, বিশেষ অতিথি ছিলেন-কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন (সীমা), কলাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মিজানুর রহমান, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খলিলুর রহমান, আয়োজক সংস্থা এডিডি প্রজক্ট কো-অডিনেটর আল্লামা ইকবাল, কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তপু, সিনিয়র সাংবাদিক বাবু অনন্ত কুমার মুখার্জী, সূর্যোদয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো: আবু তাহের ভূঁইয়া সহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, মুজিব শতবর্ষকে স্বরণীয় করে রাখার লক্ষে এই সেলাই মেশিন প্রশিক্ষণ ও বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এর মাধ্যমে দারিদ্রতা দূর করাই সরকারের মূল লক্ষ্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD