বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালীতে স্বপ্নপূরণে ৫৩ গৃহহীন পরিবার জমিসহ ঘড় পাচ্ছেন।

পটুয়াখালীতে স্বপ্নপূরণে ৫৩ গৃহহীন পরিবার জমিসহ ঘড় পাচ্ছেন।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা  প্রতিনিধি: স্বপ্নপূরন হতে যাচ্ছে শীঘ্রই ২০২০-২০২১ অর্থ বছরে মুজিব শতবর্ষে পটুয়াখালী সদর উপজেলায় ৩০০ জন হতদরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ ঘর পেতে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রতি মুজিব শতবর্ষে কেউ গৃহহীন থাকরে না, এ প্রতিশ্রতি বাস্তবায়নে সারাদেশের জেলা ও উপজেলা প্রশাসনের প্রশাসকরা দিন রাত কাজ করে যাচ্ছেন। মাঠ পর্যায় কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসার। অক্লান্ত পরিশ্রমে স্বপ্ন হতে যাচ্ছে।

ইতিমধ্যে পটুয়াখালী সদর উপজেলায় ৩০০টি ঘর বরাদ্দ পাওয়া গেছে। সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী গ্রামে গ্রামে গিয়ে সরজমিনে উপস্থিত থেকে তদারকি করে এবং তার দিকনির্দেশনায় স্বল্প সময়ে ৫৩টি ঘর সম্পুর্নভাবে তৈরী করা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান।

সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী জানান, সদর উপজেলা ৩০০ টি ঘরের বরাদ্দ পাওয়াগেলেও স্বল্প সময়ের মধ্যে সদর উপজেলার বিভিন্ন স্থানে ৫৩টি ঘর তৈরী করা হয়েছে। প্রতিটি ঘর তৈরী করতে ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয় হয়েছে। এ সব ঘর যাদের জমি নাই ঘর নাই তাদের তালিকা তৈরী করে জমির ব্যবস্থা করে ঘর নির্মান করে দেয়া হচ্ছে।

ইতি মধ্যে ৫৩টি ঘর সম্পূর্নভাবে তৈরী করা হয়েছে এবং ৫৩ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির নামজারী (দলিল) ও চাবি হস্তান্তরের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী ২০ জানুয়ারী ভার্চুয়ালের মাধ্যমে সারাদেশে তালিকাকৃত ভূমিহীনদের মাঝে ঘর দেয়ার কর্মসূচী হাতে নিয়েছেন।

এ দিন জেলা প্রশাসক দরবার হলে সকালে পটুয়াখালী সদরে ৫৩ জন গৃহহীন পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী ৫৩ জন গৃহহীন পরিবারের হাতে চাবি তুলে দিবেন বলে জানান সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী।

সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের পশ্চিম হেতালিয়া গ্রামে গৃহহীন আকলিমা বেগম ও গৃহীন আঃ আউয়াল জমি ও ঘর বরাদ্দ পাওয়ায় প্রধানমন্ত্রীকে দুই হাত তুলে দোয়া করেন। এ রকম ৫৩ জন গৃহহীন পরিবারের সদস্যরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করছেন।এবং বাকীদের ঘড়ের কাজ চলমান রয়েছে  বলে জানান নীর্বাহী কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD