বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ব‌রিশা‌লে মহাসড়ক অব‌রোধ ক‌রে প‌লি‌টেক‌নিক শিক্ষার্থী‌দের বি‌ক্ষোভ।

ব‌রিশা‌লে মহাসড়ক অব‌রোধ ক‌রে প‌লি‌টেক‌নিক শিক্ষার্থী‌দের বি‌ক্ষোভ।

Sharing is caring!

সেশন জট নিরসন সহ ৪ দফা দাবী আদায়ে বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ করে ব‌রিশা‌লের পলিটেকনিক শিক্ষার্থীরা। এসময় সড়কের দুইপাশে যানজট সৃষ্টি হয়। তবে পুলিশের অনুরোধে অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। শনিবার দুপু‌রে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের সি এন্ড বি রোডের ১নং পুলের উপর সড়ক অবরোধ করে বরিশালের সকল পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা।

তারা জানান, তারা সেশন জটের স্বীকার হচ্ছেন। প্রতিষ্ঠানগুলো তাদের কাছ থেকে ফি আদায় করছে। এসব কারণে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সমস্যা সমাধানে কতৃপক্ষের দৃষ্টি গোচর করতে সড়ক অবরোধ কর্মসূচী পালন করে তারা। দাবীগুলো হল, সেশনজট নিরসন করা, প্রথম,তৃতীয়,পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাশ চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা গ্রহন, অতিরিক্ত ফি প্রত্যাহার এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিষ্টার ফি অর্ধেক করা। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ করা। এসব দাবী না মানা হলে কঠোর কর্মসূচীর হুমকী দেয়া হয়েছে। এই কর্মসূ চলাকালে রাস্তার দুইপাশে যানজট তৈরী হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে আন্দোলনকারীদের সড়ক অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানায়। জনসাধারণের দুর্ভোগ কমাতে আন্দোলনকারীরা ঘন্টাখানেক পড়ে অবরোধ প্রত্যাহার করে। ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানার ও‌সি নুরুল ইসলাম জানান, সড়ক অব‌রো‌ধের কার‌নে মহাসড়‌কে যানজ‌টের সৃষ্টি হয়। প‌রে শিক্ষার্থী‌দের বু‌ঝি‌য়ে সড়ক অব‌রোধ প্রত্যাহার করানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD