বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত

Sharing is caring!

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ব এখন টালমাটাল সেখানে বাংলাদেশ সরকার প্রথম থেকেই করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এরি ধারাবাহিকতায় এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সরকার করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম হাতে নিয়েছে।

আজ ১৬ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত জেলা কমিটির উপদেষ্টা মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও কমিটির সভাপতি জসীম উদ্দীন হায়দার। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল রাজিব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা বরিশাল ডাঃ মুঃ জসিম উদ্দিনসহ আরও অনেক উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হতে সৃষ্ট বর্তমান পরিস্থিতি মোকাবেলায় করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত জেলা কমিটির সভার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশে খুব দ্রুত স্বাস্থ্য বিভাগের নিদের্শন মেনে স্থানীয় পর্যায়ে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হবে। সভাপতি পরিশেষে স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রদত্ত সকল নির্দেশনা বাস্তবায়নসহ বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব রোধকল্পে পারস্পরিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে ও ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD