বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
কলাপাড়া পৌর নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত পদে ১৭ জনের মনোনয়ন পত্র দাখিল

কলাপাড়া পৌর নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত পদে ১৭ জনের মনোনয়ন পত্র দাখিল

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়া পৌর সভা নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেতে শুরু করেছে। তৃতীয় ধাপে ইভিএম পদ্ধতিতে আগামী ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহন হবে। নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী আগামী ১৭ জানুয়ারী প্রার্থীদের মনোনয় পত্র দাখিলের শেষ সময়। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে ১২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে ৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আবদুর রশিদের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে পৌর শহরের প্রাণ কেন্দ্র দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য মো. হুমায়ূন কবির, চার নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্ধিতার জন্য এ্যাডভোকেট নাসির উদ্দিন সোহাগ, সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্ধিতার জন্য শুভ্রা চক্রবর্তী, মোসাঃ মনোয়ারা বেগম সহ ১৭ জন মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র দাখিলের মাধ্যমে পৌর শহরের অলিতে গলিতে এবং চায়ের আড্ডায় জমে উঠেছে যোগ্য প্রার্থীদের নিয়ে আলোচনা পর্যালোচনা। তবে মেয়র পদে এখন পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি কিংবা স্বতন্ত্র প্রার্থীর কেউই মনোনয়ন পত্র দাখিল করেননি বলে জানা গেছে।
আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, পৌর আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদারকে বাংলাদেশ আওয়ামীলীগ এর দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

এদিকে বিএনপি থেকে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হুমায়ুন শিকদার দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে বলে স্থানীয় বিএনপি’র সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাচন কর্মকার্তা মো.আবদুর রশিদ বলেন, মেয়র পদে বিপুল চন্দ্র হাওলাদার, আলহাজ্ব হুমায়ুন শিকদার, কামরুজ্জামান ও দিদারুদ্দিন আহম্মেদ মাসুম ফরম সংগ্রহ করলেও তারা এখন পার্যন্ত দাখিল করেনি। তবে এ বছর কলাপাড়া পৌর শহরের ৯টি ওয়ার্ডের ১২ হাজার ৮৯১ জন ভোটার আগামী ১৪ ফেব্রুয়ারী তাদের ভোটাধিকার ইভিএম পদ্ধতিতে প্রয়োগ করবেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD